আমাদের সম্পর্কে জানুন

মানসম্মত শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের একটি আদর্শ বিদ্যাপীঠ

History

প্রতিষ্ঠানের সংক্ষিপ্ত ইতিহাস

আমাদের এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটি একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে জ্ঞান বিতরণের মহান ব্রত নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। ১৯৮৮ সনের ১ জানুয়ারি অত্র প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত। শুরু থেকেই আমরা শিক্ষার্থীদের মেধা অন্বেষণ এবং তাদের সুপ্ত প্রতিভা বিকাশে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিতে এবং ডিজিটাল বাংলাদেশের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নাগরিক গড়ে তোলাই আমাদের প্রধান লক্ষ্য। আমরা বিশ্বাস করি, কেবল পুথিগত বিদ্যা নয় বরং নৈতিকতা ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ই একজন শিক্ষার্থীকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে।

Syed Baitullah

প্রতিষ্ঠানটি যাঁর নামে প্রতিষ্ঠিত

মরহুম সৈয়দ বায়তুল্লাহ্

সাবেক সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট নাগরিক।

মরহুম সৈয়দ বায়তুল্লাহ্ ১১ সেপ্টেম্বর, ১৯২১ খ্রিস্টাব্দে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। লেখাপড়া শেষ করে সরকারি চাকরিতে যোগদান করেন এবং অবসর জীবনে পাংশার সাব রেজিট্রি অফিস সংলগ্ন তাঁর নিজ বাড়ীতে বসবাস করতে থাকেন। তিনি বার্ধক্যজনিত কারনে ১৪ নভেম্বর, ১৯৮৮ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তাঁর পুত্র সৈয়দ নূর ই আলম ইমরোজ অত্র স্কুলের জন্য ১০ শতক জমি দান করেন এবং তৎকালিন পরিচালনা পরিষদ স্কুলটি তাঁর পিতার নাম অনুসারে নামকরণ করেন “সৈয়দ বায়তুল্লাহ্ কিন্ডারগার্টেন এন্ড স্কুল”।

প্রতিষ্ঠানটি যাঁরা পরিচালনা করেন

Member
জনাব মোঃ বাহারাম হোসেন

সভাপতি, পরিচালনা পরিষদ

বিশিষ্ট ব্যবসায়ী এবং পাংশা বাজার শিল্প ও বণিক সমিতির সম্মানিত সভাপতি।

Member
জনাব মোঃ আমজাদ হোসেন

সদস্য সচিব ও অধ্যক্ষ

সৈয়দ বায়তুল্লাহ্ কিন্ডারগার্টেন এন্ড স্কুল।

Member
জনাব মোঃ চাঁদ আলী খান

সদস্য, পরিচালনা পরিষদ

समाज সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী।

Member
জনাব সৈয়দ নূর ই আলম ইমরোজ

প্রতিষ্ঠাতা সদস্য

বীর মুক্তিযোদ্ধা, সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী।

Member
জনাব নওশাদ আলী চৌধুরী

সদস্য, পরিচালনা পরিষদ

সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী।

Member
জনাব ডা. মো: নূরুল ইসলাম

সদস্য, পরিচালনা পরিষদ

বিশিষ্ট চিকিৎসক ও উপ-পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকা।

Member
জনাব ডা. মোহাম্মদ দেলোয়ার হোসাইন

সদস্য, পরিচালনা পরিষদ

বিশিষ্ট চিকিৎসক ও মেডিকেল অফিসার।

Member
জনাব মোঃ হাফিজুর রহমান

সদস্য, পরিচালনা পরিষদ

ম্যানেজার, পূবালী ব্যাংক পিএলসি।

Member
জনাব মোঃ আব্দুল খালেক

সদস্য, পরিচালনা পরিষদ

সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী।

Member
জনাব মোঃ আব্দুল হামিদ

সদস্য, পরিচালনা পরিষদ

সমাজ সেবক ও বিশিষ্ট ব্যবসায়ী।

Member
জনাব সায়মা আলম

শিক্ষক প্রতিনিধি সদস্য

সহকারী শিক্ষক, সৈয়দ বায়তুল্লাহ্ কিন্ডারগার্টেন এন্ড স্কুল।

Member
জনাব মোহাম্মদ মফিজুল ইসলাম

শিক্ষক প্রতিনিধি সদস্য

সহকারী শিক্ষক, সৈয়দ বায়তুল্লাহ্ কিন্ডারগার্টেন এন্ড স্কুল।

আমাদের উদ্দেশ্য

শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া।

আমাদের লক্ষ্য

একটি শিক্ষিত ও জ্ঞাননির্ভর সমাজ গঠন করা যেখানে প্রতিটি শিক্ষার্থী হবে স্বাবলম্বী ও দেশপ্রেমিক।

আমাদের স্বপ্ন

দেশ সেরা আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা।

কেন আপনার সন্তানের জন্য আমাদের প্রতিষ্ঠান নির্বাচন করবেন?

  • মনোরম পরিবেশ ও রাজনীতি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠান
  • হাতে কলমে শিক্ষাদানের পদ্ধতি অনুসরণ
  • প্রতি বছর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিক্ষাসফর আয়োজন
  • সিসিটিভি ক্যামেরা নিয়ন্ত্রিত নিরাপত্তা ব্যবস্থা
আমাদের সাথে যোগাযোগ করুন
হোম পেজে ফিরে যান